শিরোনাম :
খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত বদরগঞ্জে বিধবা নারীকে পিটিয়ে জখম করলেন আরেক নারী। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী হচ্ছেন এমরান হোসেন ফরিদগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারী মাছুম আলমকে স্ট্যান্ড রিলিজ খুলনার বটিয়াঘাটায় আমন মৌসুমে বীজতলা তৈরি শেষ করে চারা রোপণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রংপুরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় উপকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত  রূপসায় হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রুগীর সংখ্যা বেড না পেয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন রোগীরা খুলনায় ৩,৯৫৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

শেখ মাহতাব হোসেন: খুলনা নগরীর তেলীগাতি এলাকায় পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে নগরীর তেলিগাতী বাইপাস সড়কের কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে।

এ ঘটনায় পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয়কে (২৯) আটক করেছে। ঘটনাস্থল থেকে পিকআপটিও জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আড়ংঘাটা বাইপাস মৎস্য আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ওই ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে ওই দুই যানের মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হকের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জে। তার পিতার নাম মোঃ আমিনুর রহমান। ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায়।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category