শিরোনাম :
হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগ,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার পাইপ ধ্বংস খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শিবগঞ্জে বন্যাকবলিত এলাকায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পাইকগাছায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, হাতে ফুল-ক্রেস্ট ও গাছের চারা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন হাজীগঞ্জে ডাটরা-শিবপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে চাচা শ্বশুরের অনৈতিক সম্পর্কের অভিযোগ ‎লংমার্চ সফল করতে জেলা স্কুল মাঠ পরিদর্শনে জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম  গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা মাউশি রংপুরে সহকারী পরিচালক পদে নিয়োগ নিয়ে বিতর্ক প্রাকৃতিক জলাশয়, খাল-বিলে পোনা মাছ অবমুক্ত করণ। রূপসায় এমপি আজিজুল বারী হেলাল
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

Reporter Name
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

রিপন রায়

খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খান এমপিকে  বটিয়াঘাটার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার মোঃ নাহিদুজ্জামান সজীব’র  নেতৃত্বে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় এক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান স্থানীয় সাবরেজিস্ট্রি অফিসে অনুষ্ঠিত হয় । উল্লেখ্য সাব-রেজিস্ট্রার মোঃ নাহিদুজ্জামান বর্তমানে ডুমুরিয়া অফিসের সাবরেজিস্ট্রার’র দায়িত্ব পালন করছেন । বটিয়াঘাটা অফিসের সাব-রেজিস্টার অঞ্জু দাস ছুটিতে যাওয়ায় গতকাল মঙ্গলবার থেকে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে ৩ দিন বটিয়াঘাটা সাব-রেজিস্টি অফিসে দলিল সম্পাদন সহ অন্যান্য কাজ করবেন বলে জানিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহমেদ, সদস্য সচিব পলাশ মহলদার, বিএনপি নেতা টুটুল গোলদার, শেখ সেলিম হাওলাদার, বটিয়াঘাটা দলিল লেখক সমিতির আহ্বায়ক আল-আমিন , সদস্য সচিব হালিম আকুঞ্জী,সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মুসা, মোঃ বোরহান উদ্দিন, মোঃ ফেরদৌস, জহির রায়হান লালন, মোঃ নাজিম উদ্দীন সহ দলিল লেখক সমিতির অন্যান্য সদস্য ও নকল নবীশ সমিতির সদস্যবৃন্দ। এসময় প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি সাব-রেজিস্ট্রার’র উদ্দেশ্যে বলেন, দলিল লেখক সমিতির সকল নেতা ও সদস্যদের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সমান অধিকার নিশ্চিত করতে হবে । এখানে পদ-পদবী না দেখে সকলকে এক চোখে দেখতে হবে । পদ-পদবীর বিষয় দেখতে গিয়ে যেন সমিতির সাধারণ সদস্যদের রুটি রুজির উপর আঘাত না আসে তা লক্ষ্য রাখতে হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category