শিরোনাম :
জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চাঁদপুরের মেয়ে মাইলস্টোন কলেজের শিক্ষিকা তিশার প্রাণ গেল রাজধানীর সড়কে আরব সাগরে ভারত-পাকিস্তান রণতরির সংঘর্ষ! পাকিস্তানকে কড়া প্রতিবাদ ভারতের! মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি , থানায় জিডি ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক হাজীগঞ্জের ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন,ধাক্কা দিলে দরজা খুলে যাবে’ নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির কর্মকর্তা শূন্য রূপসা উপজেলা পরিষদ: ধার-দেনা’ কর্মকর্তা ও জোড়াতালির প্রশাসনে নাগরিক সেবা স্থবির
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একই বিদ্যালয়ে বারবার শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর জেলা সিভিল সার্জন আনোয়ার হোসেন। তিনি জানান, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানসী রানি সরকারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার পেছনে ‘ম্যাস হিস্টিরিয়া’ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটিকে এখনো চূড়ান্ত কারণ হিসেবে দেখছে না স্বাস্থ্য বিভাগ। প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত কমিটি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখবে।সর্বশেষ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের নয় শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলের দিকে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদিন মোট ১৩ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।এর আগে গত ৭ সেপ্টেম্বর একই বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। পরে ১৪ সেপ্টেম্বর আরও ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সর্বশেষ বুধবার ১৩ জন অসুস্থ হওয়ায় এক সপ্তাহের মধ্যে মোট ৫০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত সোমবার নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া এক শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় অসুস্থতার অন্য কোনো কারণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার কারণ নিয়ে কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্যও উঠে এসেছে। ৭ সেপ্টেম্বরের ঘটনার পর কৃষি বিভাগের পক্ষ থেকে করা তদন্তে বলা হয়, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের কারণে ছড়িয়ে পড়া গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।একই বিদ্যালয়ে অল্প সময়ের ব্যবধানে বারবার শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে-কীটনাশকের গন্ধ, পরিবেশগত কোনো সমস্যা, নাকি অন্য কোনো কারণ-তা এখনো নিশ্চিত নয়।তদন্ত কমিটির অনুসন্ধানের পর এ বিষয়ে প্রকৃত কারণ ও করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category