শিরোনাম :
জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চাঁদপুরের মেয়ে মাইলস্টোন কলেজের শিক্ষিকা তিশার প্রাণ গেল রাজধানীর সড়কে আরব সাগরে ভারত-পাকিস্তান রণতরির সংঘর্ষ! পাকিস্তানকে কড়া প্রতিবাদ ভারতের! মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি , থানায় জিডি ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক হাজীগঞ্জের ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন,ধাক্কা দিলে দরজা খুলে যাবে’ নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির কর্মকর্তা শূন্য রূপসা উপজেলা পরিষদ: ধার-দেনা’ কর্মকর্তা ও জোড়াতালির প্রশাসনে নাগরিক সেবা স্থবির
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

Reporter Name
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে রাঙামাটিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করা রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের প্রধান লক্ষ্য। তিনি পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে বিনয়ী আচরণ, আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ়তা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস বাড়বে। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।কর্মশালায় রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিটের ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। এতে নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিক, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সতর্কতা ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, ডিবির ওসি এইচ. এম. মাহমুদসহ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category