শিরোনাম :
ক্লেমেন্টাইন ও তার বিস্ময়কর জগৎ বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ফরিদপুরের আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত তিন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত ‎জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রংপুরে গণঅধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি ‎ ‎শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না: মুফতি সালেহ আহমাদ মুহিত ‎ মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের পথসভা হাজীগঞ্জের বেলঘরে প্রবাসী স্ত্রীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা, পাল্টাপাল্টি অভিযোগ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা

Reporter Name
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

মোহম্মদ আবুল বাশার,ফরিদপুর প্রতিনিধিঃ এনটিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ও ‘বাংলা এক্সপ্রেস’-এর নির্বাহী সম্পাদক মামুনুর রশীদ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব।
রোববার ২৬ জুলাই প্রেসক্লাবের হল রুমে বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে ফরিদপুরের আলফাডাঙ্গার কৃতি সন্তান মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন সাংবাদিকতা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বদেশ ও এলাকার সুনাম বৃদ্ধি করেছেন মামুনুর রশীদ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার তাঁকে সম্মানজনক ‘গোল্ডেন ভিসা’ প্রদান করেছে, যা তাঁর পেশাগত সাফল্য ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার অনন্য প্রমান। সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি পদে তাঁর পুনর্নির্বাচন প্রমাণ করে, মেধা ও নেতৃত্বের গুণে প্রবাসী সাংবাদিকরা বিদেশের মাটিতেও নিজস্ব অবস্থান সুদৃঢ় করতে সক্ষম।
সংবর্ধনার জবাবে মামুনুর রশীদ আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জন্মভূমির মানুষের ভালোবাসা ও সম্মান একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন। আলফাডাঙ্গা প্রেসক্লাবের এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, যারা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করে আলফাডাঙ্গা তথা ফরিদপুর জেলার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, তাঁদের সম্মানিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও জেলার কৃতি সন্তানদের মূল্যায়নে প্রেসক্লাবের এমন সামাজিক ও গুণীজন সংবর্ধনা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category