শিরোনাম :
মোরেলগঞ্জের খাউলিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। গোলাম পরওয়ার. বদরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  বিসিএস ক্যাডার হতে চায় গোল্ডেন এ প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থী আলিফ ‎বদরগঞ্জে খাদ্যশস্য সংগ্রহে অনিয়মের অভিযোগ: খাদ্য কর্মকর্তা, ওসিএলএসডি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মামলার দফাওয়ারি জবাব না দেওয়ার অভিযোগ, দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা মোরেলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম মোঃ মুক্তাদির হোসেন,
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

মোরেলগঞ্জের খাউলিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়ায় বেসরকারি সংস্থা কোডেকের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩ টায় মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব ও ওয়ার্ড সদস্যগণ এবং ইউনিয়ন সিএসও সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। সংলাপটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেকের এফএফ তানিয়া মাহবুবা।

সংলাপে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, বিগত মাসের সভা পরবর্তী অর্জন, টিমের কাজ বণ্টন, পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিন্তান্ত গ্রহন করা হয়। বিগত মাসের সংলাপে চিহ্নিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করে স্থানীয় সমস্যা সমাধানে CSO সদস্যদের ভূমিকা ও অংশগ্রহণের বিষয়টিও পর্যালোচনা করা হয়। পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য টিম সদস্যদের মধ্যে প্রত্যেক সদস্যকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী স্থানীয় সমস্যা নিয়ে কাজ করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়।এ ছাড়াও রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। সিএসওদের জন্য একটি সমবায় সমিতি রেজিষ্ট্রেশন করতে উপজেলা সমবায় দপ্তরে যোগাযোগ করতে কোডেকের দায়িত্ব রত কর্মীদের সহায়তা ও কামনা করা হয়। এছাড়াও সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিরা আশ্বাস প্রদান করেন।
সংলাপে উপস্থিত অতিথিরা কোডেকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সংলাপে ১৪ জন নারী এবং ১৭ জন পুরুষ মিলিয়ে মোট ৩১ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category