শিরোনাম:
রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রংপুরে ইসলামি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  লালমনিরহাটে উন্নয়নের মডেল হতে যাচ্ছে উন্নয়নপুর গ্রাম স্বপ্ন দেখাচ্ছেন পিএম হামিদুর রহমান মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন দুদকে অভিযোগ আইনজীবীর: আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট খুলনায় পাইকারি দরের নামে খুচরা প্রতারণা! জেরিন ইলেকট্রিক্সের বিরুদ্ধে ভোক্তাদের ক্ষোভ মণিরামপুরে বিশুদ্ধ পানি সরবরাহে যত্রতত্র কারখানা,বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী জনগুরুত্বপূর্ণ দুটি খেয়া ঘাট সাধারণ মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক রংপুর।। 

সারাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সহিংসতা, রাজনৈতিক উত্তেজনা ও নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা ছাত্রদল যৌথ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের করেছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দলীয় কার্যালয় গ্রাউন্ড হোটেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বর,সালেক মার্কেট,ওয়াল্টন মোড় হয়ে রংপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং সারাদেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেয় ছাত্রদলের নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তব্যে ইমরান খাঁন সুজন বলেন, “সারাদেশে যেভাবে ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীরা সহিংসতা ও অস্থিরতা তৈরি করছে তা দেশের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। আমরা ছাত্রসমাজ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা বলেন, “দেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা জরুরি। কিন্তু কিছু অশুভ শক্তি পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে অবস্থান করছি।”

মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি বলেন, “শিক্ষাঙ্গনসহ সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। সহিংসতা ও অস্থিরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই জনগণের নিরাপত্তা নিশ্চিত হোক এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকুক।”

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস ঘটনার সঠিক তদন্ত, দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তারা প্রশাসনের প্রতি কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

এছাড়া নেতৃবৃন্দ শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে যেকোনো অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে নেতাকর্মীরা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category