শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

র‍্যাবের অভিযানে জাতিসংঘ পার্কে মামলার প্রধান আসামী গ্রেফতার

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

আজিজুল ইসলাম,ইবি নিউজ ২৪:র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), এলিট র্ফোস হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

ভিকটিম পলাশ শেখ একজন ইজিবাইক চালক। ভিকটিমের সাথে আসামীদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত ০৬ এপ্রিল ২০২৫ তারিখ রাত অনুমান ০৮.১০ ঘটিকার সময় কেএমপি খুলনার খুলনা সদর থানাধীন জাতিসংঘ পার্কের ভিতরে আসামীরা ভিকটিম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করে এবং এক পর্যায়ে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে ভিকটিমের নারিভুড়ি বের করে দেয়। পরবর্তীতে ভিকটিমকে স্থানীয় লোকজন ও তার চাচা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ভিকটিম তার চাচার কাছে আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ০৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে কেএমপি, খুলনার সদর থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় ১০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকার সময় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পলাশ হত্যা মামলার ০১ নং প্রধান পলাতক আসামী ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাব-১০ (সিপিসি-৩) এর সহায়তায় ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকা হতে পলাশ হত্যা মামলার প্রধান পলাতক আসামী ১।ফাহিম(১৯), পিতা-ভুট্ট, সাং-ফেরিঘাট, দেবেনবাবু রোড, টিনসেড বস্তি, থানা-সোনাডাঙ্গা, জেলা-কেএমপি খুলনা’কে গ্রেফতার করে। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category