শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সারা দিনে কয় কাপ চা খাবেন?

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

শীতের সকালে এককাপ উষ্ণ চা খেতে কার না ভালো লাগে? চা পছন্দ করেন যারা, তারা গরমের সময় তো চা পান করেনই, শীতের সময় এই চা খাওয়ার ঝোঁক যেন আরও বেড়ে যায়। তবে দিনে কয়কাপ চা পান করা যাবে, সেটাও মাথায় রাখতে হবে চা প্রেমিদের।

দুধ চা ভালোবাসলে মনে রাখতে হবে, দিনে দুই কাপের বেশি খাওয়া যাবে না। এর চেয়ে বেশি দুধ চা খেলে শরীরে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তবে রং চা বা গ্রিন টি—এই দুই ধরনের চা তিন বা চার কাপ খেলে ক্ষতি নেই।

অতিরিক্ত চা খেলে যেসব সমস্যা হতে পারে

শরীরে আয়রনের শোষণমাত্রা কমে যায়, মানসিক চাপ ও অস্থিরতা বাড়ে, অনিদ্রার কারণ হতে পারে, বমি বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, মাথাব্যথা ও মাথা ঘোরা দেখা দিতে পারে, হৃৎস্পন্দনের সমস্যা হতে পারে, হৃদরোগের ঝুঁকি বাড়ে, রক্তচাপ বেড়ে যেতে পারে, ট্রাই গ্লিসারাইড বেড়ে যায়।

কোন চা কত কাপ খাওয়া ভালো

গ্রিন টি

চা–পাতাকে যত বেশি প্রক্রিয়াজাত করা হয়, তার ক্যাটেকিন তত অকার্যকর হয়। গ্রিন টি তুলনামূলক কম প্রক্রিয়াজাত চা এবং স্বাস্থ্য উপকারিতা সবচেয়ে বেশি। এটি শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। অ্যান্টি–অক্সিডেন্টের জন্য রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। মেটাবলিজম বাড়ায়। শরীরে টক্সিসিটি দূর করতে সহায়তা করে। তাই গ্রিন টি দিনে ৩ থেকে ৪ বার খাওয়া যেতে পারে।

রং চা

রং চায়ে যদি চিনির পরিবর্তে এক টুকরা লেবু বা আদা যোগ করেন, তাহলে ২ থেকে ৩ কাপ খাওয়া যেতে পারে। এই চা হাড়ের ক্ষয় রোধ করে। মাংসপেশির সংকোচন–প্রসারণ ও রক্ত জমাট বাঁধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি লেবু দিয়ে বানানো রং চা ওজন কমাতেও সাহায্য করে।

দুধ চা

এতে আছে প্রাকৃতিক উপাদান ফ্লোরাইড, যা শরীরকে তাজা রাখতে সাহায্য করে এবং হাড়ের গঠনের পাশাপাশি দন্তক্ষয় রোগে প্রতিরোধ করে। তবে দুধ চায়ের মধ্যে ক্যাফেইন নষ্ট হওয়ার কারণে শরীরে গ্যাসের উদ্রেক করে। তাই দিনে দুই কাপের বেশি দুধ চা খাওয়া যাবে না। কারণ, দুধ চা খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য হয়। রক্তচাপ বাড়ে ও ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। এ ছাড়া আরও নানা জটিল শারীরিক সমস্যার দুধ চা খাওয়ার কারণে হয়।

কোন সময়ে চা খাবেন

ভারী খাবার খাওয়ার ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর চা খেতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার অন্তত ১০ ঘণ্টা আগে শেষ চা খান। এতে ঘুমে ব্যাঘাত ঘটবে না। পরিমিত চা খেলে অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের কোনো ক্ষতি হয় না। চা নিরাপদ পানীয়। এটি তখনই সমস্যার কারণ হতে পারে, যখন তা অতিরিক্ত খাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category