শিরোনাম:
রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাজবাড়ীর গোয়ালন্দে ১১৭ কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ 

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আফরোজা খাতুন সীমা,প্রতিনিধি:  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১১৭ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে।

‎আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারচুয়ালি এই কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। এরআগে, দেবগ্রাম ইউনিয়নের বি ব্লকের ১০৩৬ জন কৃষককে কৃষি কার্ড প্রদান করার জন্য নির্বাচন করা হয়। এদের প্রত্যকের নামে খোলা আলাদা আালাদা ব্যাংক একাউন্ট।

‎এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী—১ আসনের সংসদ সদস্য আলি নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী—২ আসনের সংসদ সদস্য হারুন রশীদ, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতা ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহ উপকার ভোগী কৃষকেরা।

‎অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এক বক্তব্যে বলেন,
‎এই কার্ডের মাধ্যমে কৃষকরা একাধিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ এবং ন্যায্যমূল্যে সেচ সুবিধা। এছাড়া কৃষকরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া, বাজারদর এবং ফসলের রোগবালাই সংক্রান্ত তথ্য ও পরামর্শও পেতে পারবেন।

‎এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category