শিরোনাম:
চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা খুলনায় অসুস্থ নাসিমা বেগমের পাশে জেলা তাঁতী দলের আর্থিক সহায়তা প্রদান প্রাণিসম্পদ খাতে নতুন গতি মহাপরিচালক শাহজামান খানের হাত ধরে আশার আলো দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত পরিবেশ সাংবাদিকদের সাথে পরিচিতি সভা সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ হাজীগঞ্জের গৌড়েশ্বরে দোকানের মালামাল চুরি’র প্রতিবাদ করায় সেই চাঁদাবাজ ইমানের নেতৃত্ব হামলায় গুরুতর আহত ২,থানায় অভিযোগ রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনায় অসুস্থ নাসিমা বেগমের পাশে জেলা তাঁতী দলের আর্থিক সহায়তা প্রদান

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনা জেলায় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা তাঁতী দল। সংগঠনটির পক্ষ থেকে মোঃ শহিদুল ইসলাম লিটন তালুকদার কিডনি রোগে আক্রান্ত অসুস্থ নাসিমা বেগমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নাসিমা বেগমের নিজ বাসভবনে গিয়ে খুলনা জেলা তাঁতী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার তার ছেলে হাসানের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। জানা গেছে, নাসিমা বেগম দীর্ঘদিন ধরে কিডনি জনিত জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। বিষয়টি জানতে পেরে খুলনা জেলা তাঁতী দল এগিয়ে আসে। অর্থ সহায়তা পেয়ে নাসিমা বেগমের ছেলে হাসান আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা চালাতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। আজ তাঁতী দলের এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় সহায়তা। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ মোল্লা, মনিরুজ্জামান মনি, মাহাতাব হোসেন, মোঃ গহর আলী, মোঃ মামুন গাজী, সদস্য মোহাম্মদ সালমান মোল্লা, মোঃ মহিউদ্দিন খান, জামাল মোল্লা, মোঃ ফারুক হোসেন বাবুসহ আরও অনেকে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও সহানুভূতির চর্চা বাড়ায়। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনও এভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category