শিরোনাম :
‘দ্রুত আসামি ধরুন, নয়তো কঠোর কর্মসূচি দিব’— পুলিশ কে হুঁশিয়ারি এলাকাবাসীর কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন বটিয়াঘাটায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা -২০২৬ এর শুভ উদ্বোধন করেন – আমীর এজাজ খান (এমপি) শরণখোলায় কোডেক এর সংলাপ অনুষ্ঠিত  মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে ভূমি সেবা মেলার উদ্বোধন মোরেলগঞ্জে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন প্রতিপক্ষের মারপিটে কৃষক নিহত রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড: পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এসপির ডিসি অফিসের কর্মচারীর অত্যাচারের শেষ কোথায়! জিজ্ঞাসা রূপসার একটি ভুক্তভূগী পরিবারের
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার: 

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এসময় উপস্থিত সকলের অংশগ্রহণে পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা ভ’মি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র সভাপতিত্বে এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এসময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম ভূইয়া, মোঃ আনোয়ারুল হক বাচ্চু, উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসা. আফরোজা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশে একযোগে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে নাগরিকরা তাৎক্ষণিক ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংগ্রহ ও মৌজা ম্যাপের মতো বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারছেন। মেলার মাধ্যমে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া। মেলায় নাগরিকরা সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান, ডিসিআর এবং মৌজাম্যাপ সংগ্রহ করার সুযোগ পাবেন। সেবা গ্রহণের জন্য মেলা প্রাঙ্গণে হেল্পডেস্কের মাধ্যমে ভূমি সম্পর্কিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়। কোনো প্রকার জটিলতা ছাড়াই দ্রুত কিভাবে ডিজিটাল ভূমিসেবা (যেমন: ই-পর্চা) গ্রহণ করা যায়। মেলায় এসব বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণ দেওয়া হয়। ভূমি সেবা মেলা সম্পর্কে বিস্তারিত আরো জানতে এবং মেলার কার্যক্রম থেকে নাগরিকরা কীভাবে উপকৃত হচ্ছেন তা দেখতে ভিডিওটি প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category