শিরোনাম :
পিরেজপুরে খবর সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ‎পুলিশের হাতে তুলে দেওয়ার সময় আমার ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট : সিদ্ধার্থের বাবা ‎ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন সর্দার বাবুর বাঘ মার্কার সমর্থনে মতবিনিম আমি কোনো প্যানেলের না কোনো গোষ্ঠীরও না হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হাফেজ মো. তানভীর বদরগঞ্জের ৯ নং দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলামের বদরগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন, বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ ‎রংপুরে চারজনকে হত্যার রেশ না কাটতেই ফের একজন খুন ‎ লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুক গ্রেপ্তার খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  লোহানীপাড়ায় অসহায় এক পরিবার কে ভ্যান দিলেন: রায়হান কবির মিল্টন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ।
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।

র‍্যাব-৬ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার মাদারশি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকার মৃত আমির খানের ছেলে মো. ইমরান খান (৩৭)।
অভিযান চলাকালে ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তার শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে লবণচরা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানিয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category