শিরোনাম :
ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন চাঁদাবাজি ও লুটপাট ঠেকাতে রাস্তায় নেমেছি। খুলনায় ডা. শফিকুর রহমান ‎ফলাফল নয়, স্বপ্নই হোক এগিয়ে যাওয়ার শক্তি—এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন হযরত একরাম  ফলাফল নয়, স্বপ্নই হোক এগিয়ে যাওয়ার শক্তি—এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রায়হান কবির মিল্টনের  ‎দিনাজপুর শিক্ষাবোর্ডে আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল জরুরি সন্ধান চাই | নিখোঁজ সংবাদ শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার সাপের কামড়ে রোগির চিকিৎসায় গাফিলতির কারণে মাদ্রাসা ছাত্রীর মৃত্যুর অভিযোগ ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবন নির্মাণের খবর প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি আওয়ামী নেতার খুলনায় চাঁদার দাবিতে হুমকি, ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে গেলেন ব্যবসায়ি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

চাঁদাবাজি ও লুটপাট ঠেকাতে রাস্তায় নেমেছি। খুলনায় ডা. শফিকুর রহমান

মোঃ মাসুম সরদার
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান বলেছেন, কথা দিয়ে যাচ্ছি, জীবন যাবে, জাতির সঙ্গে বেঈমানি করব না।” একই সঙ্গে তিনি বলেন, সরকারি দলের চাঁদাবাজি ও লুটপাট ঠেকাতে তারা রাস্তায় নেমেছেন। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় খুলনার শিববাড়ি চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। লংমার্চে ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বিএনপির উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা করলে বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় কি না, তা জনগণের কাছে প্রশ্ন।
পটুয়াখালীর সংসদ সদস্য ডা. মাসুদ বিএনপির উদ্দেশে বলেন, গত ১৭ বছরে বিএনপির নিবন্ধন বাতিল হয়নি, কিন্তু তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। বিএনপির একজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, অথচ তাদের পাঁচজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বিএনপির কার্যালয়ে তালা দেওয়া হয়নি, কিন্তু তাদের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে বলেও তিনি বক্তব্য দেন।
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জনগণের ৭০ শতাংশ ভোটারের রায়ের সঙ্গে সরকার গাদ্দারি না করলে তারা আন্দোলনে নামতেন না।
বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান বলেন, তিনটি কারণে তারা বিএনপি থেকে সরে দাঁড়িয়েছেন। গত ১৭ মাসে বিএনপির চাঁদাবাজি ও দখলবাজির কারণে ১২ হাজার লোককে বহিষ্কার করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এ ছাড়া এনসিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। লংমার্চকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিতে জোটের নেতারা বক্তব্য দেন এবং নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংকীর্ণতা দূর করা।
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের ছয় দফা বাস্তবায়নে প্রয়োজন হলে এক দফা দাবির ডাক দেবো।”
লংমার্চের মাধ্যমে ১১ দলীয় জোটের নেতারা তাদের ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

লংমাস্টি ঢাকা বাইতুল মোকারম থেকে শুরু হয়ে খুলনা ডুমুরিয়া ও কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category