নুসরাত জাহান নিশি (১৮), পিতা: সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, মাতা: জাকিয়া জামান ময়না। গ্রাম: ফরমাইশখানা, থানা: দিঘলিয়া, জেলা: খুলনা।
গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের ক্লাস করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় নুসরাত। সে দুপুর ২টা ৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে দৌলতপুর এনইউসিসি কোচিং সেন্টারে যায়। বিকেল ৩টায় ক্লাস শুরু হয় এবং পৌনে ৫টায় ক্লাস শেষ হওয়ার পর থেকে সে আর বাসায় ফেরেনি।
এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
কোনো সহৃদয় ব্যক্তি নুসরাতের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন।
📞 যোগাযোগ: ০১৯৩৫৭৮৫৬৮০