শিরোনাম :
খুলনায় চাঁদার দাবিতে হুমকি, ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে গেলেন ব্যবসায়ি রংপুরে আলুর বাম্পার ফলনেও কৃষকের সর্বনাশ! কেজিতে ১৪থেকে ১৬ টাকা লোকসান ২৮ অক্টোবর ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিঘলিয়ায় প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সহসভাপতি ইসমাইল হোসেনের ব্রেন টিউমার, শুক্রবার অস্ত্রোপচার ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবসও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‎বদরগঞ্জে সার কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট দৈনিক আজকের সারাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

খুলনায় চাঁদার দাবিতে হুমকি, ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে গেলেন ব্যবসায়ি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

শেখ মাহতাব হোসেন : খুলনায় ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবিতে এবার টুটপাড়া সেন্ট্রাল রোডের ‘চয়নিকা’ ফার্মেসীর ম্যানেজার বাবুকে হুমকি দিয়েছে খুলনার শীর্ষ একটি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে গা ঢাকা দিয়েছে। দোকানটি বর্তমানে বন্ধ রয়েছে। পুলিশ সত্যতা স্বীকার করে বলেছে এ ঘটনায় এখনও তাদের কাছে কোনো অভিযোগ দেয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ দিন আগে চয়নিকা ফার্মেসীর ম্যানেজার বাবুর কাছে খুলনার একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান ফোন করে ২০ লাখ টাকা চাঁদা ও ১০ টি মোটরসাইকেল দাবি করে। বাহিনী প্রধান তার মালিককে বিষয়টি অবগত করার কথাও বলে। এ সময় ম্যানেজার তাদের জানান, আমি এ প্রতিষ্ঠানের কর্মচারী আমাকে বলে কোনো লাভ নেই। এ ঘটনার দু’দিন পর সশরীরে দু’জন সন্ত্রাসী ম্যানেজারের সাথে সাক্ষাত করে। তারা তাদের দাবি তুলে ধরে মালিককে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় আতংকিত ওই ব্যবসায়ি গতকাল বুধবার রাত সাড়ে ৮টার পর ফার্মেসী বন্ধ করে দেন। দু’যুগের অধিক সময় ধরে ওই এলাকার মানুষের সেবা দেওয়া প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এলাকার একাধিক সূত্র জানায়, পরপর হুমকি দেওয়ার পর প্রতিষ্ঠান মালিক দৌলত স্থানীয় কয়েকজন সরকারী দলের নেতাদের কাছে গিয়ে এই বিপদ থেকে পরিত্রান পেতে সহযোগীতা চান। কিন্তু তারা সবাই অসহায়ত্ব প্রকাশ করায় তিনি হতাশ হয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন।
ঘটনা জানার পর আজ বৃহস্পতিবার দুপুরে চয়নিকা ফার্মেসীর মালিকের বাড়িতে গেলে প্রথমে জানানো হয় প্রতিষ্ঠান মালিক দৌলত সাহেব বাড়িতে নেই। পরবর্তীতে অনেক ডাকাডাকির পর জানালা দিয়ে এ প্রতিবেদকের সাথে কথা বলেন। চাঁদার বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি আতংকিত হয়ে পরিচয় জিজ্ঞাসা করেন। একপর্যায়ে তিনি এ বিষয়ে কোন কথা বলবেন না বলে জানান। এরপর জরুরী কাজে ব্যস্ত থাকার কথা বলে তিনি ঘরের ভেতরে চলে যান।
মিয়াপাড়া সুলতানা হামিদ আলী স্কুলের পাশের ৫ম তলা ভবনের নীচ তলায় থাকেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার বাবু। সেখানে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। তার ঘরে তালা দেওয়া। প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে তিনি ঘরে তালা দিয়ে পরিবার পরিজন নিয়ে অন্যত্র চলে গেছেন। কবে কখন গেছেন তা তারা নিশ্চিত করে বলতে পারেন নি।
চয়নিকা ফার্মেসীর সামনে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের মালিক জানান, দীর্ঘ রাত পর্যন্ত তারা এখানে ঔষুধ বেচাকেনা করেন। বুধবার রাত সাড়ে ৯টার পর থেকে এ প্রতিষ্ঠান বন্ধ করেন তারা। দুপুর দেড়টা নাগাদ তারা দোকান খোলেন ন
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক যুবক বলেন, খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠনের প্রধান ম্যানেজারকে ফোন করে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করেছে। এরপর থেকে তারা দোকান বন্ধ রেখেছেন।
টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকার কয়েকজন নারী ও পুরুষ জানান, বর্তমানে আমরা কেউ নিরাপদ নই। উঠতি বয়সের কিশোর গ্যাং ও তাদের সদস্যরা এ এলাকার প্রত্যেকের কাছে চাঁদা দাবি করছে। গত এক মাস আগে ‘সেই স্বাদ’ বিরিয়ানির মালিকের কাছে তারা চাঁদা দাবি করেছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন এখানে আসত।
জানতে চাইলে খুলনা থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসেন রিপন বলেন, চাঁদা চাওয়ার বিষয়টি শুনেছি। কারা তা দাবি করেছে সেটাও তারা পরিস্কার করে বলেনি। আমাদের কাছে এখনও কোনো অভিযোগও করেনি তারা।
উল্লেখ্য, নগরীর আহসান আহমেদ রোডে চাইনিজ প্যালেসের ম্যানেজারের কাছে ফোন করে খুলনার শীর্ষ এক সন্ত্রাসী বাহিনী প্রধানের সহযোগি ফাকব্বির। ব্যস্ততার কারণে ফোন ধরতে দেরি হওয়ায় গতকাল বুধবার সন্ধ্যায় সেখানে তান্ডব চালায় দুর্বৃত্তরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category