শিরোনাম :
২৮ অক্টোবর ট্র্যাজেডি দিবস উপলক্ষে দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিঘলিয়ায় প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সহসভাপতি ইসমাইল হোসেনের ব্রেন টিউমার, শুক্রবার অস্ত্রোপচার ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবসও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‎বদরগঞ্জে সার কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট দৈনিক আজকের সারাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও কেক কাটা ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ আহত ৫ ঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

‎বদরগঞ্জে সার কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

অভিযানের খবর পেয়ে সটকে পড়লেন ডিলার,ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে কঠোর নজরদারির আশ্বাস কৃষি কর্মকর্তার।।

নিজস্ব প্রতিবেদক,রংপুর।।

‎কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির অভিযোগে রংপুরের বদরগঞ্জে মেসার্স কুন্ডু ট্রেডার্স নামে এক বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট-সংলগ্ন ওই ডিলারের সার বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে বিক্রয়কেন্দ্র খোলা রেখেই ঘটনাস্থল থেকে সরে পড়েন ডিলার। এ ঘটনায় সার বিক্রির স্বচ্ছতা ও কৃষকদের ন্যায্যমূল্যে সারপ্রাপ্তি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে মেসার্স কুন্ডু ট্রেডার্সের সার বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। এ সময় সরেজমিনে তদন্তে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির অভিযোগের সত্যতা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎

‎কৃষি উৎপাদনে সারের গুরুত্ব অপরিসীম। ফসলের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ ও বিক্রির ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ কৃষক। নির্ধারিত দামে সার না পেলে তাঁদের অতিরিক্ত দামে সার কিনতে হতে পারে, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে কৃষকের লাভ কমিয়ে দেয়। এমন পরিস্থিতিতে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান স্থানীয় জনগণের  কাছে গুরুত্ব পেয়েছে। সবুজ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই ডিলার প্রায় সময় এমন করে থাকে। রুহুল আমীন নামে আরেক বাসিন্দা বলেন তার কাছে সার নিতে গেলে প্রায় সময় সার থাকার পরও বলে সার নেই পরে তা কালোবাজারিতে বিক্রি করে। অভিযান চলাকালে ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের আসার খবর পেয়ে তিনি বিক্রয়কেন্দ্র খোলা রেখেই সরে পড়েন। তবে ঠিক কী পরিমাণ সার কালোবাজারে বিক্রি করা হয়েছে, কতজন কৃষক এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা অনিয়মের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎

‎এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সেলিনা আফরোজ বলেন, মেসার্স কুন্ডু ট্রেডার্স ডিলার কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং তাকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এরকম না করার জন্য। তারপরও যদি তিনি আবারো পুনরায় এরকম করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, “সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে আমরা কাজ করছি। সার বিক্রিতে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পান, সে বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ সার বিক্রিতে অনিয়ম করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

‎

‎এ বিষয়ে অভিযুক্ত ডিলার ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বিষয়টি স্বীকার করেছেন। তবে কৃষকদের কাছে সার কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয় কৃষকদের প্রত্যাশা, সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে। একই সঙ্গে সার বিতরণে যারা অনিয়ম করবে তাদের কে আইনের আওতায় আনা জরুরি। কোনো ডিলারের বিরুদ্ধে  অভিযোগ পাওয়া গেলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা দরকার। এতে কৃষকেরা হয়রানি ও অতিরিক্ত ব্যয় ছাড়াই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category