কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে তাওফীক আহমাদ। তার এ সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের প্রকাশ পাইছে।
তাওফীক আহমাদ এসএসসি পরীক্ষায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবং এইচএসসি পরীক্ষায় খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজ থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের পরিচয় দিয়েছে।
তাওফীক আহমাদের পিতা মো. কামরুজ্জামান সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক। তার মাতার নাম লিপি আকতার।ভবিষ্যতে একজন ভালো প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখে তাওফীক আহমাদ। নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে চায় সে।তাওফীকের এ সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।