শিরোনাম:
রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রংপুরে ইসলামি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  লালমনিরহাটে উন্নয়নের মডেল হতে যাচ্ছে উন্নয়নপুর গ্রাম স্বপ্ন দেখাচ্ছেন পিএম হামিদুর রহমান মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জে বিএনপি নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন দুদকে অভিযোগ আইনজীবীর: আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট খুলনায় পাইকারি দরের নামে খুচরা প্রতারণা! জেরিন ইলেকট্রিক্সের বিরুদ্ধে ভোক্তাদের ক্ষোভ মণিরামপুরে বিশুদ্ধ পানি সরবরাহে যত্রতত্র কারখানা,বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী জনগুরুত্বপূর্ণ দুটি খেয়া ঘাট সাধারণ মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রংপুরে ইসলামি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রংপুর প্রতিনিধি: রিয়াদ ইসলাম 

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী সহিংসতার অভিযোগে প্রতিবাদ জানিয়ে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে কারমাইকেল কলেজ গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক—খামার মোড়, চারতলা মোড় ও বীকন মোড় প্রদক্ষিণ করে লালবাগের শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরো বিক্ষোভজুড়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর প্রধান সড়কগুলো।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান। তিনি বলেন, “শিক্ষাঙ্গনে ধারাবাহিক সহিংসতা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। গত ২১ এপ্রিল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আমাদের এক কর্মীর ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশব্যাপী বিরোধী মত দমনে সহিংসতার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বন্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি হামিদুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর শাখার অফিস সম্পাদক মুজাহিদ ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক সামসুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রিফাত হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যা শিক্ষা পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হলেও শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category