কলি আক্তার,দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্পের উদ্যোগে এক স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত জলবায়ু অভিযোজন পরিকল্পনা অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম। সভার শুরুতে প্রকল্প সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ উপজেলা সমন্বয়কারী নাজমূল হক রেজওয়ান, প্রকল্প সম্পর্কে বিষদ আলোচনা করেন কেয়ার বাংলাদেশ সিনিয়র অফিসার সিভিসিএ এন্ড এল এল এপি গোলাম মোয়াজ্জেম। বক্তর্য রাখেন উপজেলা প্রণী সম্পদ অফিসার ডা. মো. আবিু হানিয়, প্রতিবন্ধী অফিসার মো. কায়কোবাদ, আইসিটি অফিসার ত্রিদীপ সরকার প্রমুখ। সভায় আলোচকরা বলেন উপজেলার ৬ টি ইউনিয়নের কর্মএলাকায় নবপল্লব প্রকল্পের অগ্রগতি যাতে ঝিমিয়ে নাপরে সরকারের সেদিকে লক্ষ রাখতে হবে।