শিরোনাম :
খুলনায় র‍্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল সহ বি- কোম্পানি ৩ জন গ্রেপ্তার ‎রংপুরে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি মোরেলগঞ্জে গাছে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার বাগেরহাটে মোরেলগঞ্জে সেপটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত বদরগঞ্জে মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিলেন ছেলে,থানায় অভিযোগ।  ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সহ-সভাপতি হলেন মুফতি সালেহ আহমাদ মুহিত ‎বদরগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে ভোটের আগে মাঠ গরম, চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু ‎ বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে জখম অভিযোগ।  মোরেলগঞ্জ সদর ইউনিয়নে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত ‎বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামসহ সংক্রামক রোগ মোকাবেলা বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় চোর চুরি করতে গিয়ে দোকানই ঘুমিয়ে পড়ে ধরা খেলো

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

রিপন রায় খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃবটিয়াঘাটায় চোর দোকানের পিছনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে দোকানেই ঘুমিয়ে পড়ায় রাজ হাওলাদার নামের এক যুবক ধরা খেয়ে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে গত রবিবার সকালে বটিয়াঘাটা বাজারের সাহাদের মোড়ে চপলা এন্টারপ্রাইজ কসমেটিকস স্টেশনারি দোকানে । সে বটিয়াঘাটা উপজেলা সদরের হেতালবুনিয়া গ্ৰামের সোহেল হাওলাদারের পুত্র। দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা বাজারের সাহাদের মোড়ে চপলা এন্টারপ্রাইজের মালিক গত পরশু শনিবার রাতে প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় । গতকাল রবিবার সকালে দোকান খুলে দেখে রাজ হাওলাদার নামের এক যুবক ছুরির উদ্দ্যেশ্য দোকানের পিছনের বেড়া কেটে ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে এবং তখনও সে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিল । এসময় আশেপাশের দোকান দারেরা ছুটে এসে জিজ্ঞাসা বাদের শেষে পুলিশের কাছে সোপর্দ করে । পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে । এব্যাপারে পুলিশের একটি সূত্র জানিয়েছে, ধৃত চোর রাজ নেশাগ্ৰস্থ ছিল এবং সে নেশাগ্ৰস্থ অবস্থায় দোকান ঘরে প্রবেশ করে নেশার ঘোরে ঘুমিয়ে পড়ে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category