শিরোনাম :
নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ‎দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি: স্বপ্ন বিসিএস ক্যাডার হবো ‎রংপুরে ৫ কোটি ৫৫ লাখ টাকার হকার্স মার্কেটে হকার নেই, ফুটপাতজুড়ে হকারদের রাজত্ব ‎বদরগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জমির সেই বাড়িতে প্রবেশ করলেন আওয়ামী নেতা এমদাদুল হক  কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবন নির্মাণের সেই আওয়ামী লীগ নেতার বাড়ীতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে রূপসায় বিএনপি’র প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‌ বটিয়াঘাটায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ ‎বদরগঞ্জে সরকারি জমিতে ভবনের ছাদ ঢালাই, আওয়ামী নেতা এমদাদুল হক কে হাজিরের নির্দেশ ইউএনওর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

Reporter Name
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়ির তসলিম তালুকদারের একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় দেড় লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন পুকুরের মালিকপক্ষ। মঙ্গলবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।তসলিম তালুকদারের দাবি, পুকুরটিতে প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। মাছগুলো বড় হওয়ায় শিগগিরই ধরার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু মঙ্গলবার সকালে মাছের খাবার দেওয়ার পরও মাছগুলো খাবার খাচ্ছিল না। কিছুক্ষণ পর একে একে মাছ মরে পানির ওপর ভেসে উঠতে শুরু করে। তাদের ধারণা, আগের রাতে পুকুরে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে। এতে তাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

পরিবারের সদস্য মিরোন তালুকদার বলেন, পুকুরে প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। সকালে খাবার দেওয়ার সময় মাছগুলো পানির ওপর ভেসে ওঠেনি। পরে ধীরে ধীরে মরা মাছ পানির ওপর ভেসে উঠতে থাকে। এ ঘটনায় সদর থানায় জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মহসিন তালুকদার বলেন, পুকুরের সবকিছু স্বাভাবিক ছিল। সকালে উঠে দেখেন, মাছগুলো ধীরে ধীরে মরে ভেসে উঠছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।স্থানীয় আবু হোসেন মল্লিক বলেন, ফুটবল খেলা শেষে বাড়ি ফিরে তিনি পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে জানান, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category