শিরোনাম :
ভারতের প্রভাস মণ্ডল এনকাউন্টারে তদন্তে সিআইডি, বারুইপুরে ঘটনাস্থলে চার সদস্যের প্রতিনিধি দল খুলনার লবণচরায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ তামিম নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক ব্যবসায়ী আটক মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি’র নেতা হাসিব খুলনার রূপসা তেরখাদা দিঘলিয়ার কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক কার্ড কার্যক্রম বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে জামায়াতের আমীর ড,শফিকুর রহমান  ডুমুরিয়ার চুকনগর জিরো পয়েন্ট গোলচত্বরে সড়ক বিভাগের সংস্কার ও নির্মাণ কাজ শুরু: স্বস্তিতে যাত্রী ও চালকরা কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ সিলেট কোম্পানীগঞ্জে বিএসএফের পুশইনের চেষ্টা: বিজিবির বাঁধায় শূন্য রেখায় আটকে আছে ৭জন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে রূপসায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
0-0x0-0-0#

মোঃ মাসুম সরদার,রূপসা,দৈনিক ইবি নিউজ: বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে খুলনার রূপসা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে তামাকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, ইউআরসি ইনস্ট্রাক্টর এহতেশামুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, মোল্যা সাইফুর রহমান, জাবেদ হোসেন মল্লিক, মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আতাহার আলী ফকির, কৃষ্ণপদ রায়, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, শাবানা ও শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকের ব্যবহার শুধু ব্যক্তির স্বাস্থ্য নয়, পরিবার, সমাজ ও দেশের অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলে। তামাকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সচেতন ও তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category