শিরোনাম :
খুলনায় র‍্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল সহ বি- কোম্পানি ৩ জন গ্রেপ্তার ‎রংপুরে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি মোরেলগঞ্জে গাছে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার বাগেরহাটে মোরেলগঞ্জে সেপটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত বদরগঞ্জে মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিলেন ছেলে,থানায় অভিযোগ।  ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সহ-সভাপতি হলেন মুফতি সালেহ আহমাদ মুহিত ‎বদরগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে ভোটের আগে মাঠ গরম, চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু ‎ বদরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক যুবককে পিটিয়ে জখম অভিযোগ।  মোরেলগঞ্জ সদর ইউনিয়নে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত ‎বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামসহ সংক্রামক রোগ মোকাবেলা বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

খুলনায় র‍্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল সহ বি- কোম্পানি ৩ জন গ্রেপ্তার

Reporter Name
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:
খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা সহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।
২ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— ইলিয়াস সরদার (৪২), পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার বাসিন্দা; সুজন (৩৮), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা এবং নান্না ব্যাপারি (৫৭), বরগুনার বেতাগী উপজেলার আমুয়া ব্যাপারি পাড়ার বাসিন্দা। র‍্যাব-৬ জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস সরদার ও সুজনের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। র‍্যাবের দাবি, গ্রেফতারকৃতদের পুলিশ ক্লিয়ারেন্স (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ছাড়াও পিরোজপুর ও বরগুনা জেলায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। র‍্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধার করা আলামতসহ তাদেরকে খুলনা মহানগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category