শিরোনাম :
কৃষকদের সার সরবরাহ নিশ্চিতের প্রত্যয়ে কাঠালিয়ায় বিএফএ ও খুরচা সার ব্যবসায়ী কমিটি গঠন বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত শুল্ক ফাঁকি দিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজন আটক বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত ‎বদরগঞ্জে আওয়ামী লীগের কেউ মিছিল করলে হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখবো: যুবদল নেতা মনির ‎ ভাতিজা হত্যার চাঞ্চল্যেকর তথ্যের মুল হোতা ‘শাওন পাশী’ গ্রেপ্তার হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ মাসুম সরদার : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদুল ই সলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার (৯ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বারইখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার জাহিদুল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বেতমোর (রাজপাড়া) এলাকার রতন হাওলাদারের ছেলে। র‍্যাব জানায়, অভিযানে তার হেফাজত থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহিদুলের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা ইয়াবাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category