শিরোনাম :
ফরিদপুরের বোয়ালমারীর খরসূতী সরকারী কলেজ থেকে খরসূতী ঈদগাহ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা শিশু শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি ফরিদপুরের সহস্রাইল বাজারে আইনশৃঙ্খলা উন্নয়ন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী হচ্ছেন এমরান হোসেন

মারুফ হাসান
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মারুফ হাসান, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার আভাস দিয়েছেন হাজীগঞ্জ বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এমরান হোসেন। তার প্রার্থী হওয়ার খবরে বাজারের ব্যবসায়ীদের মাঝে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এমরান হোসেন হাজীগঞ্জ বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী পরিবারের সন্তান। তার পিতা আ. মতিনও হাজীগঞ্জ বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। পিতার হাত ধরে ব্যবসায়িক অঙ্গনে পথচলা শুরু করে এমরান হোসেন ধীরে ধীরে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছেন।

ব্যবসায়ী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে তিনি ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে আসছেন।

ইতোমধ্যে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে এমরান হোসেনের প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেছে। যদিও এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা আসেনি।

তবে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাজারের ব্যবসায়ীদের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবসায়ী তার পারিবারিক ব্যবসায়িক ঐতিহ্য, দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করছেন।

আগামী নির্বাচনে সভাপতি পদে এমরান হোসেন প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা। নিজেকে সুন্দর করে সাজিয়ে দাও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category