শিরোনাম :
সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ” —হাজীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে সাবেক মেয়র বাচ্চু হাজীগঞ্জ পৌর ১১নং ওয়ার্ডে ৪ জন শীর্ষ মাদক বিক্রেতা আত্মসমর্পণ। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলা তাঁতী দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কাউনিয়ায় ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণঅধিকার পরিষদ নেতার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম আজ তাঁর জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী ‎সকালবেলা পত্রিকায় খবর প্রকাশের পর বদরগঞ্জের সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ঢাকায় ওএসডি ‎ খুলনায় আত্মপ্রকাশ করলো খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ” —হাজীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে সাবেক মেয়র বাচ্চু

Reporter Name
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

হাজীগঞ্জের রান্ধুনীমুড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠানে
মাদক একটি পরিবার,সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ
………..সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু
শাখাওয়াত হোসেন শামীম,,
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পশ্চিম পাশে বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান খান বাচ্চু বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি সমাজে নানা অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। সন্তান ও তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারা ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইউসুফ পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো ও মো. এমরান হোসেন।
খোরশেদ আলম ভুট্টো বলেন, রান্ধুনীমুড়াকে মাদকমুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের বিষয়ে তথ্য পেলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী মো. এমরান হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। আজকের এই সমাবেশ শুধু একটি কর্মসূচি নয়, এটি মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক অঙ্গীকার। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ রান্ধুনীমুড়াসহ হাজীগঞ্জকে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন,১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন মঞ্জু, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম,সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন,১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা হারুন আর রশিদ, কামরুজ্জামান মানিক হাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে রান্ধুনীমুড়াসহ হাজীগঞ্জকে মাদকমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category