দিঘলিয়া প্রতিনিধিঃ বেনজীর আহমেদ মুকুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। কিন্তু তাদের ক্ষমতায় থাকার ষড়যন্ত্র তাদের টিকিয়ে রাখতে পারেনি।
নতুন করে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় তদেরও পরিণতি হবে ফ্যাসিস্টদের চেয়ে ভয়ঙ্কর। শুক্রবার বিকেলে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথ বলেন। তিনি বলেছেন এদেশের ছাত্র জনতার জীবন ত্যাগের উদ্দেশ্যকে বর্তমান সরকার উপেক্ষা করতে চায়। তারা জাতিকে দেওয়া সকল ওয়াদা ভঙ্গ করেছে। এক ফ্যাসিবাদ দূর হয়েছে। আর এক ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। এদেশের ত্যাগের মূল্যায়নে জুলাই সনদ বাস্তবায়ন করতে এ সরকারকে বাধ্য করতে আগামীদিনের সকল কর্মসূচিতে অংশ নিতে এগিয়ে আসতে হবে।
১৪ আগষ্ট বিকাল সাড়ে ৫ টায় দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ কবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা ও কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আবু ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল। বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শহীদুল্লাহ্, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা সভাপতি সাইফুল্লাহ মানসুর, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকর রহমান, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শওকাত আকবরসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড বিষয়ক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, সেক্রেটারি তাসলিম আলম টুটুল, মোঃ আহসানুল হক হীরো, মুরাদুর রহমান, মাওঃ আঃ রহিম, সমাবেশে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ। স্বাগত বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান। দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃ