শিরোনাম :
দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মোরেলগঞ্জ বলইবুনিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত  মোরেলগঞ্জের খাউলিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। গোলাম পরওয়ার. বদরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।  বিসিএস ক্যাডার হতে চায় গোল্ডেন এ প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থী আলিফ ‎বদরগঞ্জে খাদ্যশস্য সংগ্রহে অনিয়মের অভিযোগ: খাদ্য কর্মকর্তা, ওসিএলএসডি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মামলার দফাওয়ারি জবাব না দেওয়ার অভিযোগ, দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আলাউদ্দিন তরুণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন প্রধানিয়া, ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আনিছুজ্জামান মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার ইসলাম বাবুল এবং হাজীগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন বেপারী।

মো. শাহাজান
তালুকদারের সভাপতিত্বে এবং মো. বিল্লাল প্রধানিয়ার সঞ্চালনায় সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সমাজ থেকে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংসদে হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মাদকের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।

সম্মেলনের শেষ পর্যায়ে ৫১ সদস্যবিশিষ্ট দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। এতে মো. শাহাজান তালুকদারকে সভাপতি এবং মো. বিল্লাল প্রধানিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category