শিরোনাম :
মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ গাছ কাটার অভিযোগ, ম্যানেজিং কমিটি নিয়েও প্রশ্ন হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ হাজীগঞ্জে মাদক মামলায় যুবকের ১ মাসের কারাদণ্ড মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—কচুয়া নয়াপাড়ার কিশোরদের ফুটবল দিলেন রায়হান কবির মিল্টন ‎রংপুরে কালবেলার সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কোতোয়ালি থানার এসআই ক্লোজড বদরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিক ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে ‎বদরগঞ্জে খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়ম খাদ্য কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ ‎ হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবকলীগের নেতা প্রদীপ রায় ঢাকায়,পুলিশের হাতে আটক 
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিক ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে

Reporter Name
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিক ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ

হাজীগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় এক গণমাধ্যমকর্মী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গণমাধ্যমকর্মী মো. মজিবুর রহমান।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার কাজী বাড়ির সামনে মসজিদসংলগ্ন একটি দোকানের সামনে মজিবুর রহমানের ভাতিজিকে কলেজে যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এর আগে ১২ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে মজিবুর রহমানের বাড়ির সামনে গিয়ে তার মা ও ভাবীকে অকথ্য ভাষায় গালমন্দ এবং তাকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে মজিবুর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে বলেও দাবি করেন তিনি। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মজিবুর রহমান।

জিডিতে আরও উল্লেখ করা হয়, মামলা-মোকদ্দমা বা অভিযোগ করা হলে পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

এ ঘটনায় ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন মজিবুর রহমান।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ রয়েছে , অভিযুক্ত ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন এবং তার কর্মকাণ্ডের কারণে ওই এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

পুলিশ জানিয়েছে, জিডির অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category