শিরোনাম :
হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবকলীগের নেতা প্রদীপ রায় ঢাকায়,পুলিশের হাতে আটক  স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মোরেলগঞ্জ বলইবুনিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত  মোরেলগঞ্জের খাউলিয়ায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। গোলাম পরওয়ার. বদরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাজীগঞ্জে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ থানাধীন ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা এলাকার আলী আশ্রাফ মার্কেটের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানার এসআই নূরে আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় রিয়াজ হোসেনকে আটক করে তার দখল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রিয়াজ হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার রঘুনাথপুর এলাকার শাসনখোলা (প্রধানীয়া বাড়ি) গ্রামের সুলতান মিয়ার ছেলে।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে সোমবার যথাসময়ে আদালতে সোপর্দ করা হয়।

হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category