
বাবুল সানা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে পালনের লক্ষ্যে খুলনা জেলা তাঁতীদলের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতীদলের আহবায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার। আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন যুগ্ম আহবায়ক মোঃ মামুন গাজী যুগ্ম আহবায়ক মোঃ মাহাতাব হোসেন যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম সবুজ,সদস্য হালিম সরদার,মোঃ সুজন ভূঁইয়া,নাসির বেপারী,ডঃ কবির হোসেন,মোঃ নাজিম উদ্দিন,ইউনুস ফরাজী,মোঃ ববি, শাহাদাত হোসেন মিলন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।