শিরোনাম :
দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান রসিক প্রশাসকের ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দেশজুড়ে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য নেওয়ার লক্ষ্য ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান মনির বর্তমানে গুরুতর অসুস্থ সকলের কাছে দোয়া চেয়েছেন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে: রূপসায় আজিজুল বারী হেলাল যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচি ঘোষণা মোরেলগঞ্জ ১০ কোটি টাকার জিপিএফ ফান্ডের জালিয়াতির কারনে মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান রসিক প্রশাসকের

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ) 

‎

‎রংপুর নগরীর ১৬৪টি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে রংপুর সিটি করপোরেশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগর ভবনে চেক বিতরণ ও মতবিনিময় সভায় পূজামণ্ডপ কমিটির নেতাদের হাতে অনুদানের চেক তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর ১৬৪টি পূজামণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ২৪ লাখ ৬০ হাজার টাকা।

‎

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য। এ ঐতিহ্য সমুন্নত রেখে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, এ উৎসবকে ঘিরে নগরীর সর্বত্র উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাই পূজামণ্ডপগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

‎

‎মাহফুজ উন নবী ডন আরও বলেন, সিটি করপোরেশন নগরীর সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে সিটি করপোরেশনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎসবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

‎

‎অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি ডা. নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, আইন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজকুমার বিশ্বাসসহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category