শিরোনাম :
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, দপ্তর সম্পাদক হলেন মো. ওলিউল্লাহ দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়ম অভিযোগে সংবাদ সন্মেলন বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সমবায় দিবসে খেলাপীদের নিকট থেকে টাকা আদায়ের তাগিদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সমবায় দিবসে খেলাপীদের নিকট থেকে টাকা আদায়ের তাগিদ

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে রোববার(৮ নভেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা শেখ মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, মেয়ারাজুল ইসলাম খসরু, সাংবাদিক ফজলুল হক খোকন, শহিদুল ইসলাম, সমবায়ী মো. ওবায়দুল ইসলাম, নিকুঞ্জ বিহার ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম।বক্তারা বলেন, বিআরডিবির বহু সদস্য সমিতি থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয়নি। সোনালী ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কয়েক কোটি টাকা অনাদায়ী রয়েছে। রহস্যজনক কারণে খেলাপীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সকল খেলাপীর নিকট থেকে টাকা আদায়ের জন্য তাগিদ দেন বক্তারা।সমবায় দিবসের এসব কর্মসূচিতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি বিআরডিবির কর্মকর্তা দিপিকা তরফদার অনুপস্থিত থাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category