শিরোনাম :
দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়ম অভিযোগে সংবাদ সন্মেলন বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সমবায় দিবসে খেলাপীদের নিকট থেকে টাকা আদায়ের তাগিদ মোরেলগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়ম অভিযোগে সংবাদ সন্মেলন

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি:

রংপুরে বদরগঞ্জ উপজেলা রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভলু মৃধা বিরুদ্ধে দলীয়,শৃঙ্খলাভঙ্গ অভিযোগে সংবাদ সন্মেলন করলেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।বুধবার ৮ নভেম্বর রাধানগর ইউনিয়ন লালদিঘি বাজারে বিএনপি কার্যালয়ে সংবাদ সন্মেলন আয়োজন করা হয়। সংবাদ সন্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি সভাপতি নুরুজ্জামান প্রামানিক। তিনি বলেন, লাভলু মৃধা দলের নাম ও বিএনপি কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ভুক্তভোগী ব্যাক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাদারগঞ্জ হাটের মুড়ি বিক্রেতা সুভাস চন্দ্র একটি মামলায় কারাগারে যায়।পরে তাকে জামিনে মুক্তির আশ্বাসে লাভলু মৃধা তার কাছ থেকে টাকা নেন।টাকা নেওয়ার পর সুভাস চন্দ্রের মুক্তি না পাওয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি নিকট অভিযোগ করেন ভুক্তভোগী সুবাস চন্দ্র।
দিলালপুরের একরামুলপাড়া গ্রামের শের আলী নামে এক ব্যাক্তির নিকট পারিবারিক জমির সংক্রান্ত বিরোধে লাভলু মৃধা চাঁদা দাবির অভিযোগ। । এছাড়াও কুঠিয়ালপাড়ার হতদরিদ্র জয়মুল নিকট তার পারিবারিক বিরোধে সুযোগে নিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠে লাভলু মৃধা বিরুদ্ধে।

সংবাদ সন্মেলন বিএনপি সভাপতি নুরুজ্জামান প্রামানিক আরো বলেন, লাভলু মৃধা দলের সিনিয়র নেতাদের কাছে গিয়ে সেলফি তুলে সেগুলো মানুষকে দেখিয়ে নিজেকে বড় নেতা জাহির করেন। এতে বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন করেন তিনি।এছাড়া ফ্যামিলি কার্ডের করে দেবে কথা বলে অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে গোপনে জাতীয় পরিচয় পত্র কপি নেওয়ার অভিযোগ লাভলু বিরুদ্ধে।
সংবাদ সন্মেলন উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলী সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ভুক্তভোগীগন।অভিযোগ বিষয়ে লাভলু মৃধা বলেন,আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে এগুলো সব মিথ্যা ভিত্তিহীন।আমি আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। আমার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে তারা ষড়যন্ত্র করছেন।আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

৮

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category