শিরোনাম :
দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়ম অভিযোগে সংবাদ সন্মেলন বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সমবায় দিবসে খেলাপীদের নিকট থেকে টাকা আদায়ের তাগিদ মোরেলগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রিপন রায়,বটিয়াঘাটা প্রতিনিধি:

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে রবিবার সকাল ১০টায় স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা ফরিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফিরদাউস শেখ ও দেবপ্রসাদ সরকার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রভাস রায়, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, খায়রুল ইসলাম, মো. আল আমিন, মাহমুদুল হাসান, ভগবতী গোলদার, দেবু মন্ডল, সৌরভ মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বনির্ভর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category