কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাবিবা উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে এবং মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।