শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ঢাকায় প্রাণ গেল রংপুরের এক দফাদারের রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু রংপুরের আলোচিত রতন হত্যা মামলায় ছাত্রদল নেতা মজনুসহ গ্রেপ্তার ৩ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ভূরুঙ্গামারী থানার নতুন ওসি এম. আর. সাঈদ, সাংবাদিকদের সহযোগিতা কামনা ‎মাদক-জুয়া নির্মূলে দলমত-নির্বিশেষে ঐক্যের ডাক দিলেন অ্যাডভোকেট গোলাম রছুল বকুল দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদ ‎রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

রংপুর ব্যুরো: আঃ রাজ্জাক (রিয়াদ)

‎রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লেবু মিয়া (৪২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার একরামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

‎

‎কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিহত লেবু মিয়ার বাড়ি নীলফামারী জেলায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি ২০২০ সাল থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ডেপুটি জেলার একরামুল হক জানান, বৃহস্পতিবার রাতে লেবু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে গেলে দ্রুত তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category