শিরোনাম :
এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ভূরুঙ্গামারী থানার নতুন ওসি এম. আর. সাঈদ, সাংবাদিকদের সহযোগিতা কামনা ‎মাদক-জুয়া নির্মূলে দলমত-নির্বিশেষে ঐক্যের ডাক দিলেন অ্যাডভোকেট গোলাম রছুল বকুল দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদ ‎রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর খুলনায় আগমনকে স্বাগত জানিয়ে জেলা তাঁতি দলের সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বটিয়াঘাটায় পূর্বে সম্পূর্ণ বিক্রিত জমি পুনরায় দলিল করতে এসে দাতা-কে হাতেনাতে আটক বদরগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি নড়াইলে চাচাতো ভাইকে কুপিয়ে খুন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

Reporter Name
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: পবিত্র হজ্ব ও ওমরাহ পালনের নামে সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে ‘এস এফ ট্রাভেলস’-এর চেয়ারম্যান হাফেজ মাওলানা ওমর ফারুক হাসানের বিরুদ্ধে। টাকা ও পাসপোর্ট হারিয়ে এখন চরম অনিশ্চয়তা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন একাধিক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা ওমর ফারুক হাসান হজের ভিসা ও আনুষঙ্গিক সুবিধার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে গ্রাহকদের হজে পাঠাতে ব্যর্থ হন। পরবর্তীতে ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। বর্তমানে তিনি মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন।

প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান, প্রতারক ফারুক হাসানের সাথে যোগাযোগ করতে না পেরে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ ঘটনায় বিচার ও টাকা উদ্ধারের দাবিতে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ভুক্তভোগীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আকুল আবেদন জানিয়েছেন, দ্রুততম সময়ে অভিযুক্ত ফারুক হাসানকে গ্রেফতার করে তাদের কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category