শিরোনাম :
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, দপ্তর সম্পাদক হলেন মো. ওলিউল্লাহ দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়ম অভিযোগে সংবাদ সন্মেলন বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সমবায় দিবসে খেলাপীদের নিকট থেকে টাকা আদায়ের তাগিদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আগে নির্ধারিত স্থান পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জমির প্রাপ্যতা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় যাচাই করে মতামত দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।গত ১৩ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিবের পক্ষে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক চিঠিতে পিরোজপুরের জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুরের পাঠানো ডিও (আধা সরকারি) পত্রের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জন্য বর্তমানে নির্ধারিত স্থান পুনর্বিবেচনার বিষয়টি সামনে এসেছে। এ জন্য জমির প্রাপ্যতা এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয়ে মতামত দিতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখা থেকে পাঠানো চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।তবে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা চিঠিতে উল্লেখ করা হয়নি। জেলা প্রশাসনের মতামত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category