শিরোনাম :
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন  বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, দপ্তর সম্পাদক হলেন মো. ওলিউল্লাহ দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের বদরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়ম অভিযোগে সংবাদ সন্মেলন বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সমবায় দিবসে খেলাপীদের নিকট থেকে টাকা আদায়ের তাগিদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, দপ্তর সম্পাদক হলেন মো. ওলিউল্লাহ

Reporter Name
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দপ্তর সম্পাদক মো: ওলিউল্লাহ

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন, দপ্তর সম্পাদক হলেন মো. ওলিউল্লাহ­

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির (টিপিএসবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৮ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনক্রমে এ কমিটি প্রকাশ করা হয়।

 

অনুমোদিত কমিটিতে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন সরদার। কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এ ছাড়া ভাইস চেয়ারম্যান, মহাসচিব, যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাংবাদিক ও সংগঠকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মো: ওলিউল্লাহ। তিনি জাতীয় দৈনিক অভয়নগর-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও Bangla 360 vision tv – এর পরিচালনা বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এ ছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

 

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। অতি শিগগিরই রাজধানী ঢাকায় সারা দেশ থেকে সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

 

কমিটির অনুমোদন দেন সংগঠনের মহাসচিব মীর দিনার হোসেন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সুমন সরদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category