শিরোনাম :
‎রংপুরে ৫৪ সাংবাদিকের হাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ‎ ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস  পালিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির নেতৃত্বে সুমন সরদার ও মীর দিনার হোসেন দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠান বৈঠক পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান পুনর্বিবেচনার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায়  জাতীয় সমবায় দিবস  পালিত

Reporter Name
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

মোহম্মদ আবুল বাশার,: আলফাডাঙ্গা(ফরিদপুর)  প্রতিনিধিঃ‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার ৮ নভেম্বর সকাল ১০ টায় দিবসটি  উপলক্ষে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা,শ্রেষ্ঠ সমবায়িদের পুরস্কার  বিতরণী  অনুষ্ঠানের আয়োজন  করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান,পৌর বিএনপি’র সভাপতি মোঃরবিউল হক রিপন,উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সোহেল  সরোয়ার।
আলোচনায় বক্তারা বলেন, সমবায়ী হচ্ছে সম্মিলিত উদ্যোগ,পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহি মূলকভাবে  পরিচালনার  ওপর  গুরুত্বারোপ  করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক বিশ্বাস, ঐক্য ও সহযোগিতা। সমবায়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সমিতির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ রয়েছে।পাশাপাশি  সমবায়  খাতে  বিভিন্ন  ক্ষেত্রে  অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ রেজওয়ান আহমেদ,এশিয়া  ঋণদান  সমবায় সমিতি লিঃ এর সভাপতি  মোঃ তাজমিনউর  রহমান তুহিন,আস্থা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ এর সভাপতি মোঃ মুজাহিদ মৃধা, উপজেলার  বিভিন্ন  দপ্তরের  কর্মকর্তা,বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও  সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category