শিরোনাম :
কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মানবিক চক্ষু চিকিৎসা, সফল ৯৪ ছানি অপারেশন বদরগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের এক সহযোগীর অন্তর্ভুক্তের চেষ্টার অভিযোগ জিয়ানগরে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি  Betgrouse Casino UK Evaluation Focused on Usability, Trust and Potential Limitations Payment Options, Support, and Account Features Assessed in a 1xbet Review জুড়ী থানা থেকে ফেরার পথে নারী কনস্টেবলকে অপহরণের চেষ্টা মাদকবিরোধী অভিযানে মোরেলগঞ্জে তিনজন আটক একজনের জেল কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর জেলার সহ-সভাপতি গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, আটক ৪
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

জিয়ানগরে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি 

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগর  বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে মব সৃষ্টির ঘটনা ঘটেছে। জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যবসায়ী এ পরিস্থিতির সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে জিয়ানগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান রুবেল ও বরিশার অঞ্চল বিএসটিআই পরিদর্শক তাহসিন আলম,   জিয়ানগর থানা পুলিশের যৌথ উদ্যোগে জিয়ানগর  বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় পরিমাপে কম পেট্রোল ও অকটেন দেওয়ার অপরাধে ভাই ভাই হার্ডওয়্যারকে ১০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে সামিয়া জুয়েলার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যবসায়ী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের সামনে জড়ো হয়ে মব সৃষ্টি করেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে জিয়ানগর বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের বাজারে সপ্তাহে তিন দিন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এতে ব্যবসায়ীরা বেশ সমস্যায় পড়েছেন। এ কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে এসিল্যান্ডের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।  জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছিলাম। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করেন। বাজার ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে। বিকেলে তাঁদের সঙ্গে বসার কথা রয়েছে। তবে এসিল্যান্ড লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ বিষয়ে জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান রুবেল বলেন, “বিএসটিআইয়ের বরিশাল অঞ্চলের পরিদর্শক তাহসিন আলম জিয়ানগর বাজারে এলে আমরা আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময় তেল ব্যবসায়ী খাইরুল ইসলামের প্রতিষ্ঠান ভাই ভাই হার্ডওয়্যারে ৫ লিটার পেট্রোল ও অকটেনে ৪০০ মিলিলিটার করে কম দেওয়া হয়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি লোকজন নিয়ে আমার কার্যালয়ের নিচে জড়ো হয়ে মব সৃষ্টি করেন”ব্যবসায়ী খাইরুর ইসলাম মোবাইল কোর্ট পরিচারনা করার সময় কোর্টকে কোন রকম সহযোগীতা  না করে  আবার হুমকি দিয়ে বলেন আমি এভাবেই ব্যবসা করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category