বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুরে বদরগঞ্জ উপজেলা কালুপাড়ার ইউনিয়ন গুটিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের এক সহযোগি ব্যাক্তিকে বারবার অন্তর্ভুক্ত করার চেষ্টার অভিযোগ করেন এলাকাবাসী।এবিষয়ে এলাকাবাসী কথিত ঐ কমিটি বাতিল জন্য গনসাক্ষর দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ উল্লেখ রয়েছে,স্হানীয় বাসিন্দা মৃত হাসমতউল্লাহ, ও মৃত মোহাম্মদ আলী,জামাল উদ্দীন জীবিত থাকা কালীন তারা ঐ বিদ্যালয়ে জমি দান করেন।তারা জমি দাতা সদস্য হোন।তাদের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তাদের পুত্র সামসুল হক,রফিকুল ইসলাম, আকমল হোসেন বর্তমানে জমি দাতা সদস্য। মৃত্যু জামাল উদ্দীন এর পুত্র আকমল হোসেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে সহযোগী সংগঠন জাতীয় পার্টি উপজেলা আহবায়ক ছিলেন।আকমল হোসেনকে পুনরায় বিদ্যালয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করায় এলাকাবাসী ফুঁসে উঠেছেন।স্হানীয় এলাকাবাসী সেলিম,মমিনুল,মোজাহারসহ অর্ধশতাদিক ব্যাক্তি জানান,বিতর্কিত এক ব্যাক্তিকে বারা বিদ্যালয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করলে বিদ্যালয় পরিবেশ বিনষ্ট হবে।এতে ছেলে মেয়েদের লেখাপড়া বিঘ্ন ঘটতে পারে তাই এই একচ্ছত্র কমিটি বাতিলের জন্য উপজেলা প্রশাসন নিকট জোর দাবি জানাই।বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুলতান মাহমুদ টুকু বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে যদি ঐ কমিটিতে কোন রকম গাফলতি থাকে তাহলে ব্যবস্হা নেওয়া হবে।