শিরোনাম :
নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ রূপসায় ট্রাক্টর ব্যবহার নিয়ে বিরোধ, দুই পক্ষের দুইজন আহত খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার What to Examine Before Trusting a Chill4Reel Casino Sign Up রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত Longfu88 Login Problems Explained With Practical Checks for Browser and Mobile Users Johnniekashkings Sports Betting Review Covering Markets, Odds and Platform Usability ‎রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ রূপসায় এসআরবি-৬ এর পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার Pokiepop Casino No Deposit Offers and Terms to Check Carefully
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

Reporter Name
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দৈনিক ইবি নিউজ: খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় এসআরবি সদস্যরা ৩ রাউন্ড শটগানের গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ এর একটি আভিযানিক দল।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা সন্দেহভাজন মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে এসআরবি সদস্যরা ৩ রাউন্ড শটগানের গুলি ছোড়েন। একপর্যায়ে রাতের অন্ধকারে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপির দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে। এসআরবি জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category