শিরোনাম :
নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ রূপসায় ট্রাক্টর ব্যবহার নিয়ে বিরোধ, দুই পক্ষের দুইজন আহত খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার What to Examine Before Trusting a Chill4Reel Casino Sign Up রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত Longfu88 Login Problems Explained With Practical Checks for Browser and Mobile Users Johnniekashkings Sports Betting Review Covering Markets, Odds and Platform Usability ‎রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ রূপসায় এসআরবি-৬ এর পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার Pokiepop Casino No Deposit Offers and Terms to Check Carefully
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ

Reporter Name
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,রংপুর।। 

নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সচেতনতা বাড়াতে রংপুরে পৃথক দুটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) রংপুরের ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে নাগরিক (NAGORIC) প্রকল্পের আওতায় তথ্য অধিকার ও জবাবদিহিতা এবং জেন্ডার সমতা বিষয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

এতে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ও গঙ্গাচড়া ইউনিয়ন এবং মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ও রানীপুকুর ইউনিয়নের নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, কমিউনিটি লিডার, ইউপি সদস্য, সমাজসেবক, সাংবাদিক ও স্থানীয় বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক সংলাপে নাগরিকের তথ্য জানার অধিকার, সরকারি সেবায় স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে জবাবদিহি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রম ও সরকারি সেবা সম্পর্কে নাগরিকদের সচেতনতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

 

অন্যদিকে, জেন্ডার সমতা বিষয়ক সংলাপে নারী-পুরুষের সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পরিবার ও সমাজের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ এবং নেতৃত্বের সুযোগ বাড়ানোর গুরুত্বও আলোচনার বিষয় ছিল।

 

তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক সংলাপ পরিচালনা করেন আমরা পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উইক্যান) প্রোগ্রাম ম্যানেজার মারুফিয়া নুর (শিফা)। এতে সার্বিক সহযোগিতা করেন নাগরিক প্রকল্পের প্রজেক্ট ফিল্ড অফিসার মো. গৌসুল আজম।

 

জেন্ডার সমতা বিষয়ক সংলাপ পরিচালনা করেন উইক্যানের নির্বাহী পরিচালক জিনাত আরা হক। এতে সার্বিক সহযোগিতা করেন নাগরিক প্রকল্পের সীডের প্রজেক্ট ফিল্ড অফিসার মো. রবিউল আউয়াল।

 

উল্লেখ্য, নাগরিক প্রকল্পের লক্ষ্য স্থানীয় পর্যায়ে নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন করা, নারী ও তরুণসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি জোরদারে নাগরিকদের সক্ষমতা তৈরি করা। প্রকল্পটি গঙ্গাচড়া উপজেলায় সোশ্যাল ইক্যুয়ালিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড) এবং মিঠাপুকুর উপজেলায় দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের (দিপুক) মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category