শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সড়ক আটকে শিক্ষার্থীদের অবরোধ

Reporter Name / ২৯৩ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪

সড়ক আটকে শিক্ষার্থীদের অবরোধ।

মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর,প্রতিনিধি: কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবি আদায়ে ফরিদপুরে সড়ক আটকে অবরোধ কর্মসূচি পালন করেছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দাবি আদায়ের অংশ হিসেবে বুধবার (১০ জুলাই) বেলা ১১টা থেকে ফরিদপুর শহরের মুজিব সড়কের সুপার মার্কেটের সামনে তারা অবরোধ কর্মসূচি সড়ক আটকে শুরু করেন।

পরে পুলিশের সঙ্গে সমঝোতা শেষে তারা অবরোধ তুলে নেন। অবরোধের সময় শহরের ভেতরে ব্যাপক যানজট তৈরি হয়।

প্রতিটি সড়কে চলাচলকারী যানবাহনসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এর আগে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজে তারা আন্দোলন করতে থাকেন।

পরে সেখান থেকে মিছিল নিয়ে ফরিদপুর সুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেন।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি হারুনার রশিদ হারুন, পরিষদের নেতা শাহ মো. আরাফাত, প্রত্যুষ কর্মকার ও মো আশরাফ।

বক্তারা বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য- আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য ৩০ শতাংশ কোটা প্রথা বহাল থাকার কোনো যৌক্তিকতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category