শিরোনাম:
ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে: এমপি আব্দুল আলীম বর্তমান প্রজন্মকে মোবাইল ও ভার্চুয়াল জগত থেকে বের করে মাঠমুখী করতে হবে। দিঘলিয়ায় এমপি হেলাল ‎সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বদরগঞ্জ প্রেসক্লাব ‎ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বদরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের গর্তে তলিয়ে একজনের মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল রংপুরে ইসলামি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  লালমনিরহাটে উন্নয়নের মডেল হতে যাচ্ছে উন্নয়নপুর গ্রাম স্বপ্ন দেখাচ্ছেন পিএম হামিদুর রহমান মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে: এমপি আব্দুল আলীম

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৩টি খাল পুনঃখননের আনুষ্ঠানিক উদ্ধোধন অনুষ্ঠানে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছন, সবার ওপরে দেশ, সবার ওপরে জনগণের স্বার্থ। ব্যক্তিগত স্বার্থকে পরিহার করে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। জাতীয় স্বার্থের ক্ষেত্রে যদি কেউ বাঁধা হয়ে দাঁড়ায় তার সাথে কোন আপোষ নেই। তার নিজ দলের নেতাকর্মী হলেও সেখানে আপোষ নয়।

শুক্রবার বেলা ১১ টায় দৈবজ্ঞহাটী ইউনিয়নের হামছাপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ খাল পুনঃখনন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প এর আওতায় আড়াই কিলোমিটার হামছাপুর খাল পুনঃখনন সহ পুকুর ডানা খাল ও কচুবুনিয়া খালের প্রায় ৬ কিলোমিটারের ৩টি খালের এ পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সংসদ সদস্য অধ্যাক্ষ আব্দুল আলীম।

উপজেলা প্রশাসন ও ডিএই সহযোগিতায় এ খাল খনন কর্মসূচির বাগেরহাট জেলা সেচ বিভাগ বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা জেলা দুর্নীতি দমন কমিশন এর পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, বাগেরহাট জেলার বিএডিসি নির্বাহী প্রকৌশলী জামাল ফারুক,
জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে ফলক উন্মোচন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সহ সেক্রেটারী শেখ শামীম হোসাইন।
প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাক্ষ আব্দুল আলীম আরও বলেন, ব্যক্তি স্বার্থে সরকারি রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে মাছ চাষ করা যাবে না। পানি চলাচলের জন্য খাল থাকবে উন্মুক্ত।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসাবে এ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের ইছামতি খাল, পুটিখালীর পুকুর ডানা খাল ও বলইবুনিয়ার কচুবুনিয়া খাল বিএডিসি প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৬ কিলোমিটার এ ৩টি খাল পুনঃখনন করা হচ্ছে। যার ফলে এ অঞ্চলের ১ হাজার হেক্টর ফসলি জমি মিষ্টি পানির আওতায় আসবেন। এক ফসল থেকে তিন ফসলে রুপান্তরিত হবে হাজার হাজার কৃষক পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category