শিরোনাম :
যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু অজ্ঞাত পরিচয়ের মৌলভীবাজারে একটি অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিলে ‎‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ রূপসায় প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছে প্রতিমা তৈরির কারিগররা রংপুরে প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডি নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যাম্প, পরীক্ষা প্রায় এক হাজার ছানি অপারেশনের জন্য বাছাই ৮০ জন কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত মগরাহাটে পুলিশের বড় সাফল্য জে.পি. নাড্ডার গাড়িতে হামলার মামলায় গ্রেফতার প্রধানের স্বামী, ৬ দিনের পুলিশ হেফাজত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

আমি কোনো প্যানেলের না কোনো গোষ্ঠীরও না হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হাফেজ মো. তানভীর

Reporter Name
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, হাজীগঞ্জ:

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে শিল্প বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হাফেজ মো. তানভীরকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

এ বিষয়ে হাফেজ মো. তানভীর বলেন, “আমি কোনো প্যানেলের না, কোনো গোষ্ঠীরও না। আমি ব্যবসায়ীদের সমর্থন নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছি। ব্যবসায়ীদের স্বার্থে কাজ করা এবং সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় নিয়েই আমার এই নির্বাচনে অংশগ্রহণ।”

তিনি আরও বলেন, একটি মহল তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করছে। তবে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য যাচাই করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।হাফেজ মো. তানভীর বলেন, “আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর স্বার্থে কাজ করতে চাই। নির্বাচিত হলে ব্যবসায়ীদের সমস্যা, সম্ভাবনা এবং শিল্পখাত-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে কাজ করব।”তিনি বলেন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। কোনো প্যানেল বা গোষ্ঠীর পরিচয়ে নয়, বরং ব্যবসায়ীদের একজন প্রকৃত প্রতিনিধি হিসেবে সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চান তিনি।সবশেষে হাফেজ মো. তানভীর হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category