শিরোনাম :
‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ‎তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  ‎নাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা পালিত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসায় পদ্ম বিলের খালে মাছ অবমুক্ত মোরেলগঞ্জে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অনুষ্ঠিত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রংপুর প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে নানা সমালোচনা, কটূক্তি ও বিরূপ মন্তব্যের জবাব না দিয়ে নেতাকর্মীদের ধৈর্য ও সংযমের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

 

সোমবার (১০ আগস্ট) বিকেলে রংপুর নগরীর টাউন হল অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের সমালোচনা ও কটূক্তি করা হচ্ছে। এসব কথার পাল্টা জবাব দিয়ে সময় নষ্ট না করে নেতাকর্মীদের নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানো এবং মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার দিকে মনোযোগী হতে হবে। ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

জোট প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের স্বার্থেই জোট করা হয়েছিল এবং ইসলামের স্বার্থেই ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে এসেছে। দলের রাজনৈতিক সিদ্ধান্ত ও সাংগঠনিক অবস্থানকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংহতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, সমাজে ঘুষ, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যাসহ নানা ধরনের অপরাধ ও অনিয়ম বেড়ে চলেছে। এসব অপরাধ নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিক ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

 

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, একটি আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মাঠপর্যায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। তিনি সংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

সম্মেলনে রংপুর জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলনকে কেন্দ্র করে রংপুর নগরীর টাউন হল অডিটোরিয়ামে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। কর্মী সম্মেলনের মাধ্যমে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category